দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

জমিজমার বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, ঢাকা মেডিকেলে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সিয়াম মুক্তার ভূঁইয়া নামে ২০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।বুধবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের ছাপড়া মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত সিয়ামকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও  পড়ুন, মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি - বন্যা পরিস্থিতি অবনতি, কক্সবাজারের চকরিয়ায় ২ লক্ষ মানুষ পানিপন্দি

পুলিশ জানায়, একই বংশের সদস্য মতিন ও দেলোয়ারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। কয়েক দিন আগে সালিস হলেও বিরোধের সমাধান হয়নি। এর জেরেই বুধবার রাতে সংঘর্ষের সূত্রপাত হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, মতিন স্থানীয় বিএনপির একজন নেতা এবং দেলোয়ার আওয়ামী লীগ-সমর্থক হিসেবে পরিচিত। তবে পুলিশ বলছে, রাজনৈতিক নয়, দীর্ঘদিনের জমিজমা-সংক্রান্ত বিরোধই সংঘর্ষের মূল কারণ।ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিষয় : সংঘর্ষ যুবকের মৃত্যু জমিজমা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

জমিজমার বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, ঢাকা মেডিকেলে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সিয়াম মুক্তার ভূঁইয়া নামে ২০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।বুধবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের ছাপড়া মসজিদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত সিয়ামকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও  পড়ুন, মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি - বন্যা পরিস্থিতি অবনতি, কক্সবাজারের চকরিয়ায় ২ লক্ষ মানুষ পানিপন্দি

পুলিশ জানায়, একই বংশের সদস্য মতিন ও দেলোয়ারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। কয়েক দিন আগে সালিস হলেও বিরোধের সমাধান হয়নি। এর জেরেই বুধবার রাতে সংঘর্ষের সূত্রপাত হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, মতিন স্থানীয় বিএনপির একজন নেতা এবং দেলোয়ার আওয়ামী লীগ-সমর্থক হিসেবে পরিচিত। তবে পুলিশ বলছে, রাজনৈতিক নয়, দীর্ঘদিনের জমিজমা-সংক্রান্ত বিরোধই সংঘর্ষের মূল কারণ।ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত