দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে সরকারি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার রফিকুল ইসলাম

ছবি: গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার রফিকুল ইসলাম

গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের ব্যবহৃত সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম (২৪)। তিনি নীলফামারী জেলার জলঢাকা থানার কমারী এলাকার মো. ফজলুল হকের ছেলে। বর্তমানে তিনি গাজীপুরের মেম্বার বাড়ি  রোড এলাকায় বসবাস করতেন।

আরও পড়ুন, গাজীপুরে মিতালি চেম্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২১ হাজার টাকা জরিমানা

জিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ নভেম্বর পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলাকালে সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন হারিকেন ডেগেরচালা রোড এলাকায় দায়িত্ব পালনরত জিএমপির উপ-পুলিশ কমিশনার (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট) কার্যালয়ের সরকারি ব্যবহৃত গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ভিডিও ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের দিকনির্দেশনায় গাছা থানার এসআই মো. সাখাওয়াত হোসেন এবং এসআই সাইফুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গাছা থানায় মামলা নম্বর ৪৭, তারিখ ১৯ নভেম্বর ২০২৬, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫(ডি) ধারায় মামলা করা হয়েছে। জিএমপি আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : গ্রেপ্তার আগুন সরকারি গাড়ি

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে সরকারি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x