কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার ফকিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁদের মৃত্যু হয়।
আরও পড়ুন, বকশীগঞ্জে ডিজেল-পেট্রোল কম দেওয়ায় জরিমানা ২২ হাজার টাকা
নিহতদের মধ্যে চকরিয়ার খুটাখালী এলাকার সাহাব উদ্দিন (৪৩) এবং লামা এলাকার সাইফুল ইসলাম (২৪) রয়েছেন। সাইফুল পটিয়া মাদরাসার শিক্ষার্থী ছিলেন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও ফকিরাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওবায়দুর রহমান ওবাইদু জানান, বাস ও অটোরিকশার সংঘর্ষের পরপরই মহাসড়কে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে গিয়ে যানজটের সৃষ্টি হয়। এতে ঈদগাঁও থানার সামনেও যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। ঈদগাঁও থানার ওসি এ টি এম সিফাতুল মাজদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
বিষয় : নিহত সড়ক দুর্ঘটনা অটোরিকশা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬