কক্সবাজারের চকরিয়া থানার ওসি আরিফুর রহমান, পাঁচ এসআই ও পুলিশের কথিত এক সোর্সসহ সাতজনের বিরুদ্ধে এক সৌদিপ্রবাসীর নির্মাণাধীন ভবন ভাঙচুর ও নির্মাণসামগ্রী লুটের অভিযোগে আদালতে মামলা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বান্দরবানের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) বান্দরবানের লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন আলম সাইর। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কবির হোসেন শান্ত।মামলার অভিযোগে বলা হয়, গত ১৬ নভেম্বর দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত লামা উপজেলার ফাইতং এলাকায় সৌদিপ্রবাসী রিয়াদের নির্মাণাধীন একটি ভবনে অভিযান চালানো হয়। আসামি খোঁজার কথা বলে রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে ভবনটিতে ভাঙচুর চালানো হয়। এ সময় ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি লোহার রড, দরজা, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ট্রাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন, গাজীপুরে নিবন্ধনহীন 'মিম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’ প্রতারণার ঝুঁকিতে গার্মেন্টস শ্রমিকরা
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সৌদিপ্রবাসী রিয়াদ প্রায় পাঁচ বছর ধরে ভবনটি নির্মাণ করছেন। তবে চকরিয়া থানার ওসি আরিফুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমানের দাবি, স্থাপনাটি তৌহিদ নামের এক শীর্ষ সন্ত্রাসীর বাড়ি।এদিকে ঘটনাস্থল থেকে মাত্র ৩০০ গজ দূরে ফাইতং পুলিশ ফাঁড়ির অবস্থান হলেও অভিযানের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন ফাঁড়ির ইনচার্জ। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। মামলায় চকরিয়া থানার ওসি আরিফুর রহমান ছাড়াও এসআই শিমুল দাশ, এসআই তামিম, এসআই আবছার, এসআই মনির, এসআই নাছির এবং পুলিশের কথিত সোর্স বাসুকে আসামি করা হয়েছে।
বিষয় : মামলা লুটপাট নির্মাণাধীন ভবন

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬