দৈনিক সংবাদ দিগন্ত

নির্মাণাধীন ভবনে ঝুলছিল মালিকের লাশ

গাজীপুরের টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে ফারুক হোসেন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ভবনের একাংশের মালিক। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে টঙ্গী পূর্ব থানাধীন মরকুন পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আরও পড়ুন, গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিতনিহত ফারুক হোসেন ফেনী জেলার ফুলগাজী থানার দক্ষিণ ধর্মপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানার মরকুন পূর্বপাড়া এলাকায় বসবাস করতেন। আরও পড়ুন, সাভারের সুগন্ধা হাউজিংয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে সীমানা প্রাচীর নির্মান বন্ধপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরকুন পূর্বপাড়া গুদারাঘাট এলাকার বায়তুল্লাহ জামে মসজিদের সামনে শাহাবুদ্দিনের নির্মাণাধীন সাততলা ভবনটির মালিক ৫ ভাই। তাদের মধ্যে এক ভাই হলেন নিহত ফারক। তিনি ভবনের নিচতলায় থেকে নিয়মিত নির্মাণ কাজ দেখভাল করতেন। বুধবার রাত সাড়ে ৯টা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার মধ্যে কোনো এক সময় ভবনের ৬ষ্ঠ তলার লিফট ওয়ালের সঙ্গে নাইলনের রশি বাঁধা অবস্থায় তার লাশ ঝুলতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। আরও পড়ুন, গাজীপুরের কাপাসিয়ায় আলোচিত ৫ খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকানের মরদেহ উদ্ধারএ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান সংবাদ  দিগন্ত  কে বলেন, নিহত ফারক ভবনের মালিক ৫ ভাইয়ের একজন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

নির্মাণাধীন ভবনে ঝুলছিল মালিকের লাশ