বিশ্বজুড়ে চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। আর সেই আবহেই দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’।আজ শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনবিটিভিতে প্রচারিত হবে ফুটবলকেন্দ্রিক বিশেষ সংকলিত এই পর্ব।অনুষ্ঠানের একটি বড় অংশজুড়ে থাকছে ২০১৬ সালে চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের আম্রকাননে ধারণ করা ‘ইত্যাদি’র স্মরণীয় আয়োজন। পাশাপাশি বিভিন্ন সময়ে প্রচারিত ফুটবলভিত্তিক জনপ্রিয় ও তথ্যসমৃদ্ধ প্রতিবেদনও নতুনভাবে তুলে ধরা হবে।তবে শুধু ফুটবল নয়, চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং বিখ্যাত আম নিয়েও রয়েছে বিশেষ তথ্যভিত্তিক প্রতিবেদন। দর্শকরা দেখতে পাবেন সর্পপ্রেমী তরুণ ফজলে রাব্বী রবিনের সচেতনতামূলক গল্প, ফুটবল নিয়ে তিনবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়া মাগুরার হালিমের অনুপ্রেরণামূলক জীবনকাহিনি এবং খুলনার সমাজসেবক কুতুবুদ্দিন আহমেদের ব্যতিক্রমী উদ্যোগ।বিদেশি প্রতিবেদনে থাকছে প্রাকৃতিক সৌন্দর্য ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যে সমৃদ্ধ গ্রিসের রাজধানী এথেন্স এবং ঐতিহ্যবাহী আরো পড়ুন , দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে সফর শেষে দেশে সেনাপ্রধানইভজোনস সেনাদলের গল্প।এ ছাড়া মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা ও হানিফ সংকেতের সুরে চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে পরিবেশিত হবে বিশেষ গান এবং শতাধিক শিল্পীর অংশগ্রহণে বর্ণিল নৃত্য। থাকছে ব্যঙ্গাত্মক মিউজিক্যাল ড্রামা, যেখানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নানা অসংগতি তুলে ধরা হয়েছে।দর্শক পর্বে থাকবে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা দলের পরিবেশনা। পাশাপাশি জনপ্রিয় 'নানি-নাতি', 'মামা-ভাগনে', 'চিঠিপত্র' এবং সমসাময়িক ব্যঙ্গাত্মক নাট্যাংশও স্থান পেয়েছে এই বিশেষ পর্বে।সব মিলিয়ে বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই ফুটবল, ইতিহাস, সংস্কৃতি, বিনোদন এবং সামাজিক বার্তার এক অনন্য সংমিশ্রণ নিয়ে আজ রাতেই দর্শকদের সামনে হাজির হচ্ছে হানিফ সংকেতের জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’।