দৈনিক সংবাদ দিগন্ত

রোনালদোর বিদায় ঘিরে পর্তুগাল ফুটবলে নতুন বিতর্ক

রোনালদোর বিদায়
রোনালদোর বিদায়
ছবি: রোনালদোর বিদায়

জাতীয় দল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিদায় ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে পর্তুগিজ ফুটবলে। ছেলের অবসরের পেছনে অপমান ও বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছেন রোনালদোর মা দোলোরেস আভেইরো। এমনকি ডেনমার্কের কাছে পর্তুগালের বড় পরাজয়ে খুশি হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।প্রধান কোচ হোর্হে জেসুসের সঙ্গে মনোমালিন্যের জেরে আগের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের ক্যাম্প ছেড়েছিলেন রোনালদো। সেই ঘটনার পর এক মাসের নিষেধাজ্ঞা শেষে জাতীয় দল থেকে বিদায়ের সিদ্ধান্ত নেন পর্তুগিজ এই মহাতারকা।রোনালদোবিহীন প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে পর্তুগাল। শনিবার ১৪ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে দলটি।সোমবার ১৬ নভেম্বর স্পোর্টিং সিপির একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছেলের অবসর প্রসঙ্গে কথা বলেন দোলোরেস আভেইরো। তিনি বলেন, রোনালদো অনেক কষ্ট পেয়েছে। তাকে ধোঁকা দেওয়া হয়েছে।

আরও পড়ুন,মেয়েকে সেঞ্চুরি উৎসর্গ করে ১২০ রানে ফিরলেন লিটন

ছেলের কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন। ডেনমার্কের কাছে পর্তুগালের এই পরাজয় তাদের প্রাপ্য ছিল বলেও মন্তব্য করেন তিনি।এদিকে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে রোনালদোর প্রতি বিশেষ শ্রদ্ধা জানায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন। খেলোয়াড়রা তার বিখ্যাত সাত নম্বর জার্সি পরে মাঠে প্রবেশ করেন। তবে পুরো আয়োজনেই অনুপস্থিত ছিলেন রোনালদো।ফেডারেশনের এই শ্রদ্ধা জানানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তার মা। দোলোরেসের মতে, রোনালদোর অনুপস্থিতিতে নয়, বরং উপস্থিতিতেই তাকে যথাযথ সম্মান জানানো উচিত ছিল।তিনি আরও অভিযোগ করেন, জাতীয় দলে রোনালদো যথাযথ সম্মান পাননি, এমনকি নিজের সতীর্থদের কাছ থেকেও নয়।সব মিলিয়ে রোনালদোর জাতীয় দল ছাড়ার ঘটনা এবং তার মায়ের বিস্ফোরক মন্তব্যে পর্তুগিজ ফুটবলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিষয় : ফুটবল রোনালদো নতুন বিতর্ক

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

রোনালদোর বিদায় ঘিরে পর্তুগাল ফুটবলে নতুন বিতর্ক

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x