চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে আজ। মঙ্গলবার ১৭ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ এ শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানিতে পরীমণির উপস্থিত থাকার কথা জানিয়েছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমণি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির নতুন তারিখ ১৭ নভেম্বর নির্ধারণ করেন।মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। সংস্থাটির দাবি, ওই অভিযানে বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়।
আরও পড়ুন,স্টেজ শো ও নতুন গান নিয়ে ব্যস্ত সংগীতশিল্পী লিজা
এ ঘটনায় র্যাবের করা মামলায় গ্রেপ্তার হন পরীমণি। পরে জামিনে মুক্তি পান তিনি। এই মামলায় পরীমণি ছাড়াও আসামি রয়েছেন তার ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং তার খালু কবীর হোসেন হাওলাদার। ২০২২ সালের ৫ জানুয়ারি বিচারিক আদালত তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। তবে ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। পরবর্তী সময়ে হাইকোর্টের পর্যবেক্ষণ ও রায়ের পর মামলাটিতে পুনরায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আসে। এবারের শুনানিতে আদালত অভিযোগ গঠনের বিষয়ে কী সিদ্ধান্ত দেন, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্টদের।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬