ছোটপর্দার অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন। সম্প্রতি আধুনিক শাড়ি ও গ্ল্যামারাস সাজে প্রকাশিত তাঁর কয়েকটি ছবি ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে। ছবির ক্যাপশনে নিজের বর্তমান সময়কে ‘ইন মাই সেলফ-লাভ এরা’ বা আত্মপ্রেমের সময় বলে উল্লেখ করেছেন তিনি।২০১৯ সালে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় সুনেরাহর। প্রথম সিনেমাতেই অভিনয়ের জন্য প্রশংসিত হন তিনি এবং অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।এরপর ‘অন্তর্জাল’, ‘উৎসব’ ও ‘দাগি’সহ বিভিন্ন আলোচিত চলচ্চিত্রে অভিনয় করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন,কেন আবু বকর চরিত্র নিয়ে সামাজিক মাধ্যমে এত আলোচনা?
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতা ও স্বতন্ত্র স্টাইলের কারণেও সামাজিক মাধ্যমে নিয়মিত আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি প্রকাশিত ছবিগুলোতে সুনেরাহকে অ্যাশ-পার্পল বা ধূসর-বেগুনি রঙের আধুনিক নকশার শাড়িতে দেখা গেছে। শাড়ির সঙ্গে পরেছেন পাথর ও চুমকির কাজ করা হাই-নেক স্লিভলেস ব্লাউজ। সাজের সঙ্গে মানানসই ঝুলন্ত পাথরের দুল, ছোট ক্লাচ ব্যাগ এবং হালকা ঢেউখেলানো চুলে তাঁকে দেখা গেছে। ছবির ক্যাপশনে ‘ইন মাই সেলফ-লাভ এরা’ লিখে নিজের প্রতি ভালোবাসা ও যত্নকে গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছেন অভিনেত্রী। তাঁর এই নতুন সাজ ও আত্মবিশ্বাসী উপস্থিতি নিয়ে ভক্তদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
বিষয় : বার্তা আত্মপ্রেমের সুনেরাহ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬