দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কেন আবু বকর চরিত্র নিয়ে সামাজিক মাধ্যমে এত আলোচনা?

টদুনিয়ায় ঝড় তুলেছে পাকিস্তানি ‘দার-এ-নিজাত’, কেন ‘আবু বকর’ চরিত্রে মজেছেন দর্শকরা?

ছবি: টদুনিয়ায় ঝড় তুলেছে পাকিস্তানি ‘দার-এ-নিজাত’, কেন ‘আবু বকর’ চরিত্রে মজেছেন দর্শকরা?

পাকিস্তানি টেলিভিশন সিরিয়াল ‘দার-এ-নিজাত’-এর আবু বকর চরিত্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ ও ভারতের দর্শকদের মধ্যেও চরিত্রটি জনপ্রিয়তা পেয়েছে। স্ত্রীর প্রতি ভালোবাসা, সম্মান, ধৈর্য ও ছোট ছোট যত্নের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন আবু বকর।সিরিয়ালটির চিত্রনাট্য লিখেছেন পাকিস্তানের জনপ্রিয় চিত্রনাট্যকার ও ঔপন্যাসিক উমেরা আহমেদ। পরিচালনা করেছেন সাকিব খান এবং প্রযোজনা করেছে থ্রিজ এন্টারটেইনমেন্ট। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটালে গত ১ আগস্ট থেকে এর প্রচার শুরু হয়। প্রতি শুক্র ও শনিবার নতুন পর্ব প্রচারিত হয়।সিরিয়ালটির গল্পে প্রেম, ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, পারিবারিক টানাপোড়েন ও বিশ্বাসঘাতকতার নানা দিক উঠে এসেছে। প্রধান চরিত্রগুলোর মধ্যে রয়েছে জারিয়াব, জামিল ও আবু বকর। আবু বকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার। জারিয়াব চরিত্রে দুরে ফিশান সেলিম এবং জামিল চরিত্রে নওয়াজ খান অভিনয় করেছেন। গল্পে জারিয়াবের জীবনে একসময় ছিলেন শৈশবের বন্ধু জামিল। 

আরও পড়ুন,‘সোবর-সোবর’ গান পরিবেশন করে প্রতিযোগিতার ইতিহাসে প্রথম শিরোপা অর্জন

তাঁকে ভালোবেসে অনেক স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন জারিয়াব। কিন্তু একপর্যায়ে জামিল তাঁর পোশাক ও জীবনযাপন নিয়ে আপত্তি তোলেন এবং পরে অন্য একজনকে বিয়ে করেন। এরপর আবু বকরের সঙ্গে জারিয়াবের বিয়ে হলেও অতীতের সম্পর্কের ক্ষত তাঁকে তাড়িয়ে বেড়ায়। জারিয়াবের রাগ, অভিমান কিংবা কষ্টের মুহূর্তেও আবু বকর ধৈর্য ধরে তাঁকে বোঝার চেষ্টা করেন। স্ত্রীর পড়াশোনা চালিয়ে যাওয়া ও হার্ভার্ডে ফিরে যাওয়ার স্বপ্নেও সমর্থন দেন তিনি। বাড়তি একটি টফি নিয়ে আসা, ছুড়ে ফেলা মুঠোফোন তুলে দেওয়া, জুতা গুছিয়ে রাখা কিংবা সাজপোশাকের প্রশংসার মতো ছোট ছোট আচরণে প্রকাশ পায় তাঁর ভালোবাসা। অভিনেতা শেহরিয়ার মুনাওয়ারের সংযত অভিনয়ও চরিত্রটিকে দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য করে তুলেছে। চোখের ভাষা, মৃদু হাসি ও কোমল অভিব্যক্তিতে তিনি আবু বকরকে ফুটিয়ে তুলেছেন। দর্শকদের কাছে চরিত্রটির আবেদন তৈরি হয়েছে ভালোবাসার পাশাপাশি সম্মান, বোঝাপড়া ও মানসিক নিরাপত্তার বার্তার কারণে। সম্পর্কের মধ্যে নিয়ন্ত্রণ নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও পাশে থাকার গুরুত্ব তুলে ধরেছে আবু বকর চরিত্রটি। ভাষা ও সংস্কৃতির ভিন্নতা পেরিয়ে এ কারণেই বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশের দর্শকদের আলোচনায় উঠে এসেছে ‘দার-এ-নিজাত’।

বিষয় : চরিত্র সামাজিক মাধ্যমে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কেন আবু বকর চরিত্র নিয়ে সামাজিক মাধ্যমে এত আলোচনা?

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x