পরিবেশবান্ধব বিমান চলাচলের ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জন করেছে চীন। দেশটির তৈরি ১০ টন ওজনের বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান সিই-২৫এ প্রথমবারের মতো মানববাহী পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে। এতে বৈদ্যুতিক উড়োজাহাজের বাণিজ্যিক ব্যবহারের পথ আরও এগিয়ে গেল। চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোমাক) জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের বিনঝৌ শহরে বিমানটির পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষামূলক উড্ডয়নে দুজন পাইলট ও একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার অংশ নেন। কোমাকের তথ্য অনুযায়ী, পুরো পরীক্ষামূলক কার্যক্রম চলে ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড। এর মধ্যে বিমানটি আকাশে ছিল ১৬ মিনিটের কিছু বেশি সময়। এ সময়ে এটি ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ অতিক্রম করে। প্রকৌশলীরা জানিয়েছেন, পরীক্ষার সময় বিমানটির সব ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করেছে এবং প্রত্যাশা অনুযায়ী উড্ডয়ন সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন, হরমুজ প্রণালিতে নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণের দাবি ইরানের
এর আগে কয়েক মাস ধরে চালকবিহীন অবস্থায় বিমানটির পরীক্ষা চালানো হয়। গত ২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো স্বয়ংক্রিয়ভাবে আকাশে ওড়ে সিই-২৫এ। মানববাহী পরীক্ষামূলক উড্ডয়নের অনুমতি পাওয়ার আগে এটি মোট ১৯টি স্বয়ংক্রিয় পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে। প্রকল্পটি বাস্তবায়নে কোমাকের সঙ্গে যৌথভাবে কাজ করছে বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল, সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও সংস্থা। বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে বিমানটির। চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন (সিএএসি) সিই-২৫এ-এর টাইপ সার্টিফিকেটের আবেদন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। যাত্রী পরিবহনে নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম শুরুর আগে এ সনদ পাওয়া বাধ্যতামূলক। গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আন্তনগর যোগাযোগের জন্য তৈরি কোমাকের প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান এটি। এতে ১৯ জন যাত্রী বহনের ব্যবস্থা রয়েছে। বিমানটির সর্বোচ্চ উড্ডয়ন ওজন ১০ টন, ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ ৩০০ কিলোমিটার এবং সর্বোচ্চ উড্ডয়ন উচ্চতা ২ হাজার ৪০০ মিটার। একবার চার্জে এটি সর্বোচ্চ ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম।
বিষয় : চীন বৈদ্যুতিক বিমান

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬