দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৫ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালিতে বিস্ফোরণে ডুবল ২০ লাখ ব্যারেল তেলবাহী ট্যাংকার

তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে
তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে
ছবি: তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে সমুদ্রের মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর জাহাজ দুটিতে আগুন ধরে যায়। এর মধ্যে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল বহনকারী একটি সুপারট্যাংকার ডুবে গেছে। রোববার (১৫ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের নিষিদ্ধ এলাকায় চলাচলকারী দুটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত হানার পর ভয়াবহ বিস্ফোরণের শিকার হয়।

আরও পড়ুন, প্রথমবার মানুষ নিয়ে আকাশে উড়ল চীনের বৈদ্যুতিক বিমান

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির একটি ছিল সুপারট্যাংকার। এতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। বিস্ফোরণের পর জাহাজটি পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় ডুবে যায়। এদিকে ডুবে যাওয়া জাহাজটির ধ্বংসাবশেষের সঙ্গে সংঘর্ষ এড়াতে ওই এলাকার জেলেদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইআরজিসি। তবে দ্বিতীয় ট্যাংকারটির বর্তমান অবস্থা, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালিতে এ ধরনের বিস্ফোরণ ও জাহাজডুবির ঘটনায় সামুদ্রিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক তেল পরিবহন নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

বিষয় : বিস্ফোরণ হরমুজ প্রণালি

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালিতে বিস্ফোরণে ডুবল ২০ লাখ ব্যারেল তেলবাহী ট্যাংকার

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x