দৈনিক সংবাদ দিগন্ত

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে প্রাণ গেল ৩ জনের

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তের জিরো পয়েন্টের ৪২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।আরও পড়ুন, ঈশ্বরদীতে কন্যা শিশুকে শ্লীলতাহানির অভিযোগে এক বৃদ্ধ কারাগারেনিহতরা হলেন— অক্যমং তংচঙ্গ্যা (৪০), চিক্যং তংচঙ্গ্যা (৩৪) ও শৈফুচিং তংচঙ্গ্যা (৩২)। তারা সবাই ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বালুক্যা পাড়ার বাসিন্দা। আরও পড়ুন, লামার ফেতাইন্যাছড়া যেন আরেক ‘সলিমপুর’, বালুখেকো সিন্ডিকেটের দাপটে আতঙ্কে স্থানীয়রা!পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে তুমব্রু নোম্যান্সল্যান্ডের ৪২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় কলাবাগানে কাজ করতে যান ওই তিন ব্যক্তি। এ সময় সীমান্ত এলাকায় মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন হঠাৎ বিস্ফোরণ হলে অক্যমং তংচঙ্গ্যা নামে একজন নিহত হন। পরে তাকে উদ্ধার করতে গেলে সাথে থাকা অপর দুজনও মাইন বিস্ফোরণে প্রাণ হারান। ঘটনার খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশসহ বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান।আরও পড়ুন, কিশোরগঞ্জ স্টেডিয়ামে পুনঃস্থাপন করা হলো খালেদা জিয়ার নামফলক এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে প্রাণ গেল ৩ জনের