রাজধানীর তেজগাঁওয়ে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার নিজস্ব প্রেসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত রবিবার (২৫ অক্টোবর) রাতের এই আকস্মিক হামলায় প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন ও স্থানীয় এক দোকানি রিনা খানম আহত হন, যাদের দ্রুত সুস্থতা কামনা করেছে দলটি। এনসিপির মতে, গণমাধ্যম কার্যালয় ও ছাপাখানার মতো সংবেদনশীল স্থানে এ ধরনের সহিংসতা কেবল প্রতিষ্ঠানের নিরাপত্তাহীনতাই ফুটিয়ে তোলে না, বরং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকেও স্পষ্ট করে।
আরও পড়ুন,মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে গত দুই মাসে ২৭ পুলিশ সদস্য বরখাস্ত
স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের সুরক্ষায় এ ধরনের ভয়ভীতি প্রদর্শন ও হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।দলটি এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িত দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ‘দৈনিক আমার দেশ’-এর প্রেসসহ দেশের সকল গণমাধ্যম প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে এনসিপি।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন