দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৫ অক্টোবর ২০২৬

চসিকের পূর্ণকালীন প্রশাসক ডা. শাহাদাত, হাতে মেয়রের ক্ষমতা

তারাকান্দায় টিসিবির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে বরাদ্দ

বাসাইলে ওয়াহিদ খানের মৃত্যু হত্যা, নাকি আত্মহত্যা: প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি

সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ, সাতক্ষীরায় ৪৮ ঘণ্টার আলটিমেটাম

মহেশপুরে বাংলা বাস্তবায়ন ও সচেতনতায় র‍্যালি-আলোচনা সভা

সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে দৈনিক মানবকণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভাঙ্গুড়া বাজার ও শরৎনগর এলাকায় রেলের শত বিঘা জমি দখল করে বিপণি বিতান ও বাসভবন নির্মাণ

দীর্ঘ ছুটিতে প্রায় ১৬০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত সরকার

দীর্ঘ ছুটিতে প্রায় ১৬০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত সরকার

সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ, সাতক্ষীরায় ৪৮ ঘণ্টার আলটিমেটাম

সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ, সাতক্ষীরায় ৪৮ ঘণ্টার আলটিমেটাম
সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান ও এনায়েত উল্লাহ আব্বাসীর বিরুদ্ধে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগের প্রতিবাদ এবং নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিক লুৎফর জামান আলিফ কবির হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রত্যাহারসহ তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।  রোববার (১৫ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়ে সাতক্ষীরা প্রেসক্লাবের একাংশের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের একাংশের সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রেসক্লাবের একাংশের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, বাংলাট্রিবিউনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান মধু ও ভোরের পাতার নিজস্ব প্রতিবেদক মহিদার রহমানসহ অন্যরা। বক্তারা বলেন, তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাংবাদিকদের নিয়ে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন দায়িত্বশীল চিকিৎসকের কাছ থেকে এ ধরনের আচরণ প্রত্যাশিত নয়। 

আরও পড়ুন,মহেশপুরে বাংলা বাস্তবায়ন ও সচেতনতায় র‍্যালি-আলোচনা সভা

অভিযোগ ওঠার পরও তিনি কীভাবে দায়িত্বে বহাল রয়েছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। সাংবাদিকরা তাঁদের লেখনীর মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও অসংগতি তুলে ধরেন। তাই গণমাধ্যমকর্মীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের পরিবর্তে তাঁদের বক্তব্য ও অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত বলে মত দেন বক্তারা। মানববন্ধনে বক্তারা সাতক্ষীরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, জেলায় চুরি, হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটলেও অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই। সম্প্রতি মব সৃষ্টি করে দুজনকে হত্যার ঘটনার প্রসঙ্গ তুলে তাঁরা বলেন, এ ধরনের অপরাধের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের আওতায় আনা জরুরি। বক্তারা আরও বলেন, সাতক্ষীরার সার্বিক পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের প্রধানের দৃষ্টি আকর্ষণ করে তাঁরা সাতক্ষীরার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে গত ১৫ অক্টোবর নেত্রকোনায় দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফর জামান আলিফ কবির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। তাঁরা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হুমকির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। মানববন্ধন থেকে তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রত্যাহার এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আয়োজকেরা। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে মানববন্ধন শেষ হয়।

বিষয় : আলটিমেটাম সাতক্ষীরা সাংবাদিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ, সাতক্ষীরায় ৪৮ ঘণ্টার আলটিমেটাম

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x