সাতক্ষীরায় শুরু হতে যাচ্ছে হাম ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৬। এ উপলক্ষে জেলা পর্যায়ের প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৯ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ডা. আব্দুস সালাম, সাতক্ষীরা জেলার সিভিল সার্জন।এতে আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, ডা. ইসরাত জাহান সুমনা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স ও ইমুনাইজেশন অফিসার ডা. রাশেদউদ্দীন মৃধা এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহমুদুর রহমান।আরো পড়ুন , অ্যামোনিয়া সংকটে চট্টগ্রামের ডিএপি সার কারখানায় উৎপাদন বন্ধসভায় জানানো হয়, সোমবার থেকে সাতক্ষীরা জেলায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হবে।জেলার ৭৭টি ইউনিয়ন এবং ৩টি পৌরসভায় মোট ২ হাজার ৪১৭টি কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে।এ কার্যক্রম চলবে মোট ১১ কর্মদিবস।স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুদের মধ্যে হাম ও রুবেলা রোগ প্রতিরোধে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এতে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়েছে।