সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সাতক্ষীরা সীমান্তবর্তী তিন উপজেলার ৪৪টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন। বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরার দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। পাশাপাশি সীমান্ত এলাকায় নিয়মিত টহল, নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ফুলতলা সার্বজনীন পূজামণ্ডপসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
আরও পড়ুন,গোপালগঞ্জে ফুটবল নিয়ে সংঘর্ষে আহত ৩০
এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিজিবির পক্ষ থেকে আয়োজক কমিটির হাতে বিশেষ উপহার তুলে দেন।পরিদর্শনকালে লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ৪৪টি পূজামণ্ডপে ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। তিনি আরও বলেন, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, দর্শনার্থী ও পূজারিদের নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ করাই এ নিরাপত্তা ব্যবস্থার মূল লক্ষ্য। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বিজিবি সদস্যরা। ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদযাপনে তিনি সবার সহযোগিতা কামনা করেন। এ সময় নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় পূজামণ্ডপগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন