দৈনিক সংবাদ দিগন্ত

সারাবাংলা

পীরগাছায় মাদক ও কিশোর অপরাধবিরোধী শপথ নিল শিক্ষার্থীরা

রংপুরের পীরগাছায় মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে দূরে থাকার শপথ নিয়েছে শিক্ষার্থীরা।বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার রাজবাড়ী উচ্চবিদ্যালয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদক ও কিশোর অপরাধবিরোধী মতবিনিময় সভা এবং চরিত্র গঠনের শপথ অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক।অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক থেকে দূরে থাকা, কিশোর অপরাধে না জড়ানো এবং স্মার্টফোনের অপব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে সচেতন করা হয়।পরে শিক্ষার্থীদের এসব বিষয়ে শপথ পাঠ করান ওসি মো. সেলিম মালিক।আরও  পড়ুন, শিবচরে পরিত্যক্ত স্থান থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

পীরগাছায় মাদক ও কিশোর অপরাধবিরোধী শপথ নিল শিক্ষার্থীরা