দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি মাছউদ

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ

ছবি: নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ

সদ্য শূন্য ঘোষিত কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের জন্য কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তফসিল তৈরি করেনি। বুধবার এ বিষয়ে কমিশনে আলোচনা হবে। সংবিধানে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। কমিশন সেই আইন অনুসরণ করেই উপনির্বাচনের আয়োজন করবে।

আরও পড়ুন, মন্ত্রিত্ব না পাওয়ার অসন্তোষে পদত্যাগ? আলোচনায় ওসমান ফারুক

তবে নির্বাচনের সময় নির্ধারণে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে বলে জানান এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন আয়োজন করা সম্ভব কি না, তা খতিয়ে দেখছে কমিশন। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা এবং বিশ্ব ইজতেমার বিষয়টিও নির্বাচনের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হচ্ছে। এসব বিষয় পর্যালোচনা করে উপযুক্ত সময় নির্ধারণ করা হবে। তবে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যেই উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আসনটি শূন্য ঘোষণা করেন।

বিষয় : উপনির্বাচন কিশোরগঞ্জ-৩

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি মাছউদ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x