বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্যকে বার্ধক্যের স্বাভাবিক পরিণতি মনে করেন। তবে চিকিৎসকদের মতে, বয়স বাড়লেই পরিপাকতন্ত্রের কার্যক্ষমতা কমে যাবে, এমন ধারণা ঠিক নয়। বরং অনিয়মিত জীবনযাপন, খাদ্যাভ্যাসের অসংগতি এবং শারীরিক পরিশ্রমের অভাব অনেক ক্ষেত্রে হজমের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। দৈনন্দিন জীবনে কিছু অভ্যাসের পরিবর্তন এনে অন্ত্র ও পরিপাকতন্ত্রের কার্যক্ষমতা ভালো রাখা সম্ভব। হজমশক্তি ঠিক রাখতে পাঁচটি অভ্যাসের কথা তুলে ধরা হলো।১. ওষুধের তালিকা ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানুননিয়মিত সেবন করা কিছু ওষুধ ও সাপ্লিমেন্টের কারণে হজমের সমস্যা দেখা দিতে পারে। রক্ত পাতলা করার ওষুধ, অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক এবং অতিরিক্ত ক্যালসিয়াম বা ফিশ অয়েল সাপ্লিমেন্ট ডায়রিয়া কিংবা কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে। নতুন কোনো ওষুধ সেবনের পর পেটের সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নিজে থেকে ওষুধের মাত্রা পরিবর্তন করা ঠিক নয়।২. গভীর শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানসিক চাপ কমানমস্তিষ্ক ও অন্ত্রের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। অতিরিক্ত মানসিক চাপের প্রভাব পরিপাকতন্ত্রের ওপর পড়তে পারে। এতে বদহজম ও পেটের অস্বস্তি দেখা দিতে পারে। প্রতিদিন ৫ থেকে ১৫ মিনিট গভীর বা ডায়াফ্রাম্যাটিক শ্বাস-প্রশ্বাসের অনুশীলন মানসিক চাপ কমাতে সহায়ক হতে পারে।৩. আঁশযুক্ত খাবার বাড়ানকোষ্ঠকাঠিন্য ও অন্ত্রের নানা সমস্যার অন্যতম কারণ খাবারে পর্যাপ্ত আঁশের অভাব। ফলমূল, শাকসবজি, ডাল ও গোটা শস্যে প্রচুর খাদ্যআঁশ রয়েছে। এসব খাবার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার পুষ্টি জোগায় এবং স্বাভাবিক মলত্যাগে সহায়তা করে।আরো পড়ুন, সকালে কিশমিশ ভেজানো পানি: উপকারিতা ও সতর্কতা৪. পর্যাপ্ত পানি পান করুনপর্যাপ্ত পানি পান না করলে হজমপ্রক্রিয়া ও মলত্যাগে সমস্যা হতে পারে। বিশেষ করে খাদ্যআঁশ অন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করতে পানির ওপর নির্ভর করে। তাই দিনের বিভিন্ন সময়ে নিয়মিত পানি পান করার অভ্যাস গড়ে তুলতে হবে।৫. নিয়মিত হাঁটুন ও শারীরিক পরিশ্রম করুনদীর্ঘ সময় বসে থাকা এবং শারীরিক পরিশ্রমের অভাব অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ধীর করতে পারে। নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম কিংবা যোগব্যায়াম পরিপাকতন্ত্রকে সচল রাখতে সহায়ক। তাই প্রতিদিন কিছুটা সময় হাঁটা ও শরীরচর্চার অভ্যাস করা জরুরি। হজমশক্তি ভালো রাখতে শুধু খাবারের দিকে নজর দিলেই হবে না; পাশাপাশি মানসিক চাপ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত শারীরিক পরিশ্রমের অভ্যাসও গড়ে তুলতে হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।