দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর থেকে: বোর্ড চেয়ারম্যান

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী

ছবি: মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি যেদিনই ঘোষণা করা হোক, তা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। একই সঙ্গে বোর্ডের সর্বশেষ সভা স্থগিতের পেছনে কোনো ধরনের চাপ ছিল না বলেও দাবি করেছেন তিনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) পোশাকশিল্পের চলমান অস্থিরতা নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন বোর্ড চেয়ারম্যান। তিনি জানান, বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ থাকায় নির্ধারিত সভা স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর পুনরায় এ সভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন, সাত দিনের রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন

ব্রিফিংয়ে শ্রমিকদের উদ্দেশে সৈয়দ আজাদ সুবহানী বলেন, কোনো ভুল বা ভুয়া তথ্যের ভিত্তিতে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করেন। তিনি শ্রমিকদের প্রতি কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান। মজুরি বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, নতুন ন্যূনতম মজুরি ঘোষণার তারিখ যাই হোক না কেন, তা ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে। উল্লেখ্য, পোশাকশ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এ বোর্ডের মাধ্যমে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া চলছে।

বিষয় : মজুরি পোশাকশ্রমিক

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর থেকে: বোর্ড চেয়ারম্যান

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x