দৈনিক সংবাদ দিগন্ত

গণমাধ্যম

একাদশের বাংলা ইংরেজি ও আইসিটির সিলেবাস প্রকাশ

একাদশ শ্রেণির বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের সিলেবাস প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ক্লাস শুরুর এক সপ্তাহের বেশি সময় পর সিলেবাস প্রকাশ করায় এসব বিষয়ে নিয়মিত পাঠদান শুরু নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হয়েছে। (২ অক্টোবর) এনসিটিবির ওয়েবসাইটে বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের সিলেবাস প্রকাশ করা হয়। এর আগে গত ২৪ সেপ্টেম্বর থেকে দেশের কলেজগুলোতে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়।তবে ক্লাস শুরুর পরও গুরুত্বপূর্ণ এই তিন বিষয়ের সিলেবাস প্রকাশ না হওয়ায় অনেক কলেজে সংশ্লিষ্ট বিষয়গুলোর পূর্ণাঙ্গ পাঠদান শুরু করা সম্ভব হচ্ছিল না।আরও  পড়ুন, সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে বহনকারী গাড়িবহর শিক্ষকরা নির্ধারিত পাঠ্যবই হাতে পেলেও কোন বিষয়বস্তু কীভাবে ও কোন ক্রমে পড়ানো হবে, তা নিয়ে স্পষ্ট নির্দেশনার অপেক্ষায় ছিলেন।এনসিটিবি নির্ধারিত বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পাঠ্যবই ইতোমধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে। এবার সিলেবাসও প্রকাশ হওয়ায় শিক্ষকরা নির্ধারিত বিষয়বস্তু ও কাঠামো অনুসরণ করে পাঠদান পরিচালনা করতে পারবেন।সংশ্লিষ্টরা আশা করছেন, সিলেবাস প্রকাশের ফলে আগামী সপ্তাহ থেকে কলেজগুলোতে বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ের নিয়মিত পাঠদান পুরোদমে শুরু হবে। একই সঙ্গে শিক্ষার্থীরাও পরীক্ষার প্রস্তুতি ও বিষয়ভিত্তিক পড়াশোনার পরিকল্পনা আরও সুনির্দিষ্টভাবে করতে পারবে।

একাদশের বাংলা ইংরেজি ও আইসিটির সিলেবাস প্রকাশ