দৈনিক সংবাদ দিগন্ত

জ্যাকসের অলরাউন্ড নৈপুণ্যে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

নৈপুণ্যে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

ব্যাট হাতে লড়াইয়ের পর বল হাতে দুর্দান্ত নৈপুণ্য—উইল জ্যাকসের অলরাউন্ড পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়েছে ইংল্যান্ড।এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।চেস্টার-লে-স্ট্রিটে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ড। ৩১ ওভারে ৩ উইকেটে ১৮২ রান তুলে বড় সংগ্রহের পথে এগোচ্ছিল তারা।জো রুটের ৪৪ এবং হ্যারি ব্রুকের ৬৭ রানের ইনিংসে শক্ত অবস্থানে ছিল ইংল্যান্ড। কিন্তু ব্রুকের বিদায়ের পর দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।একপর্যায়ে ৩৯ ওভারে ৭ উইকেটে ২১১ রান হয়ে যায় ইংল্যান্ডের। শেষ পর্যন্ত ৪৯ দশমিক ১ ওভারে ২৬৫ রানে অলআউট হয় তারা।ইংল্যান্ডের হয়ে একপ্রান্ত আগলে রাখেন উইল জ্যাকস। ৪৭ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংসে পাঁচটি চার মারেন তিনি।জবাবে ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ভালোই খেলছিল শ্রীলঙ্কা। একসময় ৮৪ রানে তাদের তিন উইকেট ছিল।

আরও  পড়ুন, পিসিবির অনুমতি না পেয়ে আইসিসির শরণাপন্ন রিজওয়ান

তবে এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করেন উইল জ্যাকস। চরিথ আসালাঙ্কা ও কুশল মেন্ডিসকে সুইপ করতে গিয়ে নিজের বলে ফেরান তিনি।এরপর এক ওভারে চার বলের মধ্যে তিন উইকেট নিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন জ্যাকস।মাত্র ৭ ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে ধস নামান এই অলরাউন্ডার।শেষ পর্যন্ত ৩৭ ওভারে ১৭৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন দুনিথ ওয়েল্লালাগে। কুশল মেন্ডিস করেন ৪২ রান।এই জয়ে ইংল্যান্ড সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।একই ওয়ানডেতে ৪০ বা তার বেশি রান এবং পাঁচ উইকেট নেওয়া ইংল্যান্ডের ক্রিকেটার হিসেবে জ্যাকসের এই পারফরম্যান্সও বিশেষ কীর্তি। ২০০৫ সালে বাংলাদেশের বিপক্ষে পল কলিংউডের পর ইংল্যান্ডের হয়ে এমন কীর্তি গড়লেন তিনি।তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার হেডিংলিতে।

বিষয় : ইংল্যান্ড নৈপুণ্যে শ্রীলঙ্কা পারফরম্যান্সে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জ্যাকসের অলরাউন্ড নৈপুণ্যে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x