শুরুতেই ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে ব্যাটারদের দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়ে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান তুলে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট ইনিংস। প্রথম বলেই উইকেট হারিয়ে বিপর্যয়ের শুরু হয় বাংলাদেশের। এরপর ২২ রানের মধ্যে আরও দুই ব্যাটারকে হারায় দল। সেখান থেকে তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু হয়। তানজিদের ৬৭ রানের পর হৃদয় ও লিটন দাসের ব্যাটে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। প্রথম দিন ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে খেলা শেষ করে বাংলাদেশ। ৯২ রানে অপরাজিত থাকা লিটন দ্বিতীয় দিনের সকালে তুলে নেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি। ১৫৪ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছানো এই ব্যাটার সেঞ্চুরিটি উৎসর্গ করেন মেয়ে আনাইরাকে। মেয়ের জন্মদিন উপলক্ষে বিশেষ বার্তাও দেখান তিনি।
আরও পড়ুন,ভিত্তিহীন তথ্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য দিয়েছে ভার্জিনিয়ার প্রতিনিধি দলও
শেষ পর্যন্ত ১৭৯ বলে ১৪ চার ও এক ছক্কায় ১২০ রান করে ডেইন প্যাটারসনের বলে ভিয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। এর আগে প্রথম দিন তাওহিদ হৃদয় ২২৭ বলে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। হৃদয় ও লিটনের ২০৬ রানের জুটি বাংলাদেশের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের হয়ে টেস্টে সেঞ্চুরি করা দ্বিতীয় ও তৃতীয় ব্যাটার হলেন তারা। দ্বিতীয় দিনের শুরুতে লিটনের সঙ্গে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজ করেন ১০ রান। প্যাটারসনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর হাসান মাহমুদ ২৪ বলে ১৬ রান করে একই বোলারের শিকার হন। শেষ দিকে তাসকিন আহমেদের চার বাংলাদেশকে ৪০০ রানের মাইলফলকে পৌঁছে দেয়। তবে পরের বলেই প্যাটারসনের বলে মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফিরলে শেষ হয় বাংলাদেশের ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা পাঁচটি এবং ডেইন প্যাটারসন তিনটি উইকেট নেন। মার্কো ইয়ানসেন পান একটি উইকেট।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬