রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, তা জাতি জানতে চায় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ বিষয়ে জবাব না পেলে জনগণের আদালতে কথা বলতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, দেশ ও জাতি বর্তমানে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। একই সঙ্গে তাঁর সংগঠনও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এসব পরিস্থিতি অতিক্রম করে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে কাজ চালিয়ে যেতে হবে। তিনি বলেন, দুনিয়া তাঁদের চূড়ান্ত লক্ষ্য নয়, বরং আখিরাতই প্রধান লক্ষ্য। মুমিন হিসেবে প্রতিদিনের জীবন পরিচালনায় এ বিষয়টি স্মরণ রাখতে হবে। সংগঠনের সব কর্মকাণ্ডে নৈতিকতা, আদর্শ ও দ্বীনি মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে। পাশাপাশি দায়িত্বশীলদের স্বচ্ছতা, জবাবদিহি ও সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আরও পড়ুন, পেছনের দরজায় ক্ষমতায় ফেরার স্বপ্ন সফল হবে না: রিজভী
দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, এসব বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতিকে হতাশ করেছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান না হয়, সেটিও নিশ্চিত করতে হবে। জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০-এর বেশি শহীদ এবং হাজার হাজার মানুষের আহত হওয়ার বিনিময়ে অর্জিত বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি। তিনি আরও বলেন, সংসদে জামায়াতের অবস্থান হবে দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হিসেবে অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা রাখবে দলটি। কোনো অন্যায়ের সঙ্গে আপস করা হবে না। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের গণরায় কার্যকরের দাবিতে দলটির অবস্থান অটুট থাকবে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬