দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে প্রশাসনিক রদবদল, মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

ছবি: গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিক্ষোভ, দেশি অস্ত্র নিয়ে মহড়া এবং ভাঙচুরের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। এরই মধ্যে জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশের উপস্থিতি। সরকারের দায়িত্বশীল সূত্রের ভাষ্য, পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত রয়েছে। তবে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে সরকার কঠোর পদক্ষেপ নেবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গোপালগঞ্জকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি ও মিছিলের চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যসহকারে পরিস্থিতি মোকাবিলা করছে। কেউ সীমা লঙ্ঘন করলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের দাবি, দেশের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে গেছেন এবং বিদেশ থেকেও তাঁদের উসকানি দেওয়া হচ্ছে এমন গোয়েন্দা তথ্য সরকারের কাছে রয়েছে। সরকারি স্থাপনায় হামলার আশঙ্কার কথাও জানানো হয়েছে। তবে বল প্রয়োগে প্রাণহানির ঝুঁকি থাকায় সরকার সতর্ক অবস্থানে রয়েছে।

আরও পড়ুন,পতিত স্বৈরাচারের বিচার ও দণ্ড বলবৎ রয়েছে, তারা ফিরে এলে শাস্তি কার্যকর হবে

  গত দুই দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের দুটি বৈঠক হয়েছে। এসব বৈঠকে প্রশাসন ও পুলিশের কিছু কর্মকর্তার অদক্ষতা এবং অসহযোগিতার বিষয়ও আলোচনায় এসেছে বলে জানিয়েছেন সরকারের এক দায়িত্বশীল ব্যক্তি। আওয়ামী লীগের নেতা-কর্মীদের মহড়ার পর গতকাল গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। নতুন ডিসি হয়েছেন হবিগঞ্জের সাবেক ডিসি জি এম সরফরাজ। এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে ১০ নভেম্বর তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। গতকাল আরও তিন প্লাটুন মোতায়েনের মধ্য দিয়ে জেলায় মোট ছয় প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। পুলিশ, এপিবিএন ও আনসার সদস্যরাও মাঠে রয়েছেন। বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হবে। জননিরাপত্তা ও সরকারি সম্পত্তির ক্ষতি হয় এমন নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। গতকাল গোপালগঞ্জে লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে মিছিলের পাশাপাশি পুলিশের একটি সাঁজোয়া যান, পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটে।

বিষয় : রক্ষাকারী প্রশাসনিক গোপালগঞ্জে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে প্রশাসনিক রদবদল, মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x