দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পতিত স্বৈরাচারের বিচার ও দণ্ড বলবৎ রয়েছে, তারা ফিরে এলে শাস্তি কার্যকর হবে

পতিত স্বৈরাচারের বিচার ও দণ্ড বলবৎ রয়েছে

ছবি: পতিত স্বৈরাচারের বিচার ও দণ্ড বলবৎ রয়েছে

শেখ হাসিনার দোসররা পার্শ্ববর্তী দেশের উসকানি ও ইন্ধনে সারা দেশে নাশকতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। রবিবার (১৫ নভেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। রুহুল কবীর রিজভী অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া এবং তৈরি পোশাক খাতে ইচ্ছাকৃতভাবে অস্থিরতা তৈরি করা হচ্ছে। তাদের মালিকানাধীন কিছু কারখানায় শ্রমিকদের ঢুকতে না দিয়ে ষড়যন্ত্রমূলক পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। 

আরও পড়ুন,শাপলা চত্বর ও সিদ্ধিরগঞ্জে হত্যাকাণ্ড, ৪১ আসামির শুনানি আজ

দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলেও তা সফল হবে না বলে উল্লেখ করেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার কথাও জানান বিএনপির এই শীর্ষ নেতা। এ সময় তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার ইতিমধ্যে সাজা হয়েছে, ভবিষ্যতে সে দেশে ফিরে এলে সেই দণ্ড পুরোপুরি বলবৎ হবে।

বিষয় : স্বৈরাচারের বিচার শাস্তি কার্যকর হবে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

পতিত স্বৈরাচারের বিচার ও দণ্ড বলবৎ রয়েছে, তারা ফিরে এলে শাস্তি কার্যকর হবে

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

শেখ হাসিনার দোসররা পার্শ্ববর্তী দেশের উসকানি ও ইন্ধনে সারা দেশে নাশকতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। রবিবার (১৫ নভেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। রুহুল কবীর রিজভী অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া এবং তৈরি পোশাক খাতে ইচ্ছাকৃতভাবে অস্থিরতা তৈরি করা হচ্ছে। তাদের মালিকানাধীন কিছু কারখানায় শ্রমিকদের ঢুকতে না দিয়ে ষড়যন্ত্রমূলক পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। 

আরও পড়ুন,শাপলা চত্বর ও সিদ্ধিরগঞ্জে হত্যাকাণ্ড, ৪১ আসামির শুনানি আজ

দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলেও তা সফল হবে না বলে উল্লেখ করেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার কথাও জানান বিএনপির এই শীর্ষ নেতা। এ সময় তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার ইতিমধ্যে সাজা হয়েছে, ভবিষ্যতে সে দেশে ফিরে এলে সেই দণ্ড পুরোপুরি বলবৎ হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x