দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, বাতাসের গতিবেগ হতে পারে ১৪৫ কিলোমিটার

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়
বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়
ছবি: বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ ও এর সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টির সৃষ্টি হয়। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এটি আরও শক্তিশালী হয়ে ১৭ নভেম্বর সন্ধ্যায় প্রবল এবং ১৯ নভেম্বর সকালে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ভারতের আবহাওয়া দপ্তরের সোমবার বিকেল সাড়ে ৫টার বুলেটিনে বলা হয়, গত ছয় ঘণ্টায় গভীর নিম্নচাপটি ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র দক্ষিণ ও এর সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থান করছে। এটি ভারতের তামিলনাড়ুর চেন্নাই থেকে প্রায় ৬১০ কিলোমিটার পূর্বে, শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে ৬৩০ কিলোমিটার উত্তর-পূর্বে, অন্ধ্রপ্রদেশের মাচিলিপত্তনম থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং বিশাখাপত্তনম থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৭ নভেম্বর সন্ধ্যায় প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরে ১৯ নভেম্বর সকালে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী ২০ নভেম্বর দুপুরের দিকে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের নেল্লোর ও তুনি এলাকার মধ্যবর্তী স্থান দিয়ে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন, দক্ষ ও মানবিক নাগরিক গড়তে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবিলায় ভারতের উড়িশা রাজ্য সরকার আগাম প্রস্তুতি জোরদার করেছে। বিশেষ করে রাজ্যের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় জেলাগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সব জেলায় ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণকক্ষ চালু রাখা হবে। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী, উড়িশা দুর্যোগ মোকাবিলা বাহিনী, দমকল ও জরুরি সেবার কর্মীদের উদ্ধার এবং প্রয়োজনে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত রাখা হচ্ছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী সুরেশ পূজারি বলেন, গত অক্টোবরে ঘূর্ণিঝড় ‘আরনাব’ দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল। চলতি মাসের শুরুতে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাবেও ওই অঞ্চলে বৃষ্টিপাত হয়। তাই এবার আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে গত ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর সময় ভয়াবহ বন্যায় উড়িশার দক্ষিণাঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

বিষয় : বঙ্গোপসাগর ঘূর্ণিঝড়

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, বাতাসের গতিবেগ হতে পারে ১৪৫ কিলোমিটার

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x