দৈনিক সংবাদ দিগন্ত

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচদিন বজ্রবৃষ্টির আভাস

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (১০ মে) আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়ার দেওয়া পূর্বাভাসে বলা হয়, এর প্রভাবে আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে।আরও পড়ুন, তুরস্কের বিনিয়োগ বাড়াতে বিডা-রাষ্ট্রদূতের বৈঠকআবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। মঙ্গলবার ও বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।আরও পড়ুন, বিনিয়োগবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গঠনে সরকার কাজ করছে: উপদেষ্টা মাহদী আমিনবিশেষ করে বুধবার ও বৃহস্পতিবার উত্তরাঞ্চল এবং সিলেট অঞ্চলে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তবে কিছু এলাকায় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আরও পড়ুন, তিন ধাপে বাড়তে পারে পেনশন, আসছে নবম পে-স্কেলআবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচদিন পরও দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বজ্রপাত ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় প্রয়োজন ছাড়া খোলা স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, পাঁচদিন বজ্রবৃষ্টির আভাস