বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর দরপত্র জমা দেওয়ার সময়সীমা চার মাস বাড়িয়েছে সরকার। ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড-২০২৬’-এর আওতায় দরপত্র দাখিলের শেষ সময় আগামী ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে ২০২৭ সালের ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফশোর বিডিং রাউন্ডে অংশগ্রহণের বিষয়ে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক তেল কোম্পানির সঙ্গে সম্প্রতি আলোচনা হয়েছে। এসব কোম্পানির অনুরোধের পরিপ্রেক্ষিতে দরপত্র প্রক্রিয়ায় অংশগ্রহণের সুবিধা বাড়াতে ডাটা সেলস প্যাকেজ সহজলভ্য করা হয়েছে।
আরোও পড়ুন,সম্পর্কের অগ্রগতিতে মার্কিন সহযোগিতার প্রত্যাশা বাংলাদেশের
একই সঙ্গে দরপত্র জমা দেওয়ার সময়সীমাও চার মাস বৃদ্ধি করা হয়েছে। মন্ত্রণালয় আশা করছে, সময়সীমা বাড়ানো এবং অনুসন্ধানসংক্রান্ত তথ্যের প্যাকেজ সহজলভ্য করার ফলে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর অংশগ্রহণের আগ্রহ বাড়বে। এতে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আরও বেশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ তৈরি হতে পারে। দেশের জ্বালানি খাতে নতুন উৎস অনুসন্ধান এবং সম্ভাব্য মজুত চিহ্নিত করার ক্ষেত্রে বঙ্গোপসাগর গুরুত্বপূর্ণ। এ অবস্থায় অফশোর বিডিং রাউন্ডে আন্তর্জাতিক কোম্পানিগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বিষয় : অনুসন্ধান তেল-গ্যাস বঙ্গোপসাগর

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন