দৈনিক সংবাদ দিগন্ত

অর্থনীতি

বাব আল-মানদেব পুনর্দখলে হুতিদের বিরুদ্ধে সৌদির সামরিক অভিযানের প্রস্তুতি

ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। রয়টার্সের প্রতিবেদনে আঞ্চলিক ও পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে অভিযান শুরু হতে পারে। পরিস্থিতি ও অভিযানের পরিধি অনুযায়ী এক লাখের বেশি ইয়েমেনি সেনা ও সরকারপন্থী যোদ্ধাকে এতে মোতায়েন করা হতে পারে। পরিকল্পিত অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা। লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের এই জলপথটি ভূমধ্যসাগর ও এশিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ। হুতিদের সাম্প্রতিক অগ্রযাত্রার পর প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, সৌদি নেতৃত্বাধীন পরিকল্পনায় দুটি বিকল্প বিবেচনা করা হচ্ছে। আরও পড়ুন,বিশ্ব অর্থনীতির কেন্দ্র এশিয়ার দিকে সরে আসছে: রেহমান সোবহানএর একটি হলো বাব আল-মানদেব ও আশপাশের উপকূলীয় এলাকায় সীমিত অভিযান। অন্যটি হলো আল-বায়দা, মারিব, তাইজ ও আল-জাওফসহ ইয়েমেনের একাধিক এলাকায় সমন্বিতভাবে অভিযান চালানো। স্থল অভিযানে সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনী নেতৃত্ব দেবে এবং সৌদি আরব বিমান হামলার মাধ্যমে সহায়তা করতে পারে। তবে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে অংশ নেবে এমন তথ্য পাওয়া যায়নি। বরং ওয়াশিংটন গোয়েন্দা ও অন্যান্য সহায়তা দিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। অভিযান শুরুর নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা অনুযায়ী, এটি এক সপ্তাহের মধ্যেও শুরু হতে পারে, আবার নভেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরও গড়াতে পারে। সৌদি ও ইয়েমেনি সরকারের পাশাপাশি হুতি বাহিনী এবং মার্কিন সামরিক কর্তৃপক্ষ এ পরিকল্পনা নিয়ে রয়টার্সের কাছে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি

বাব আল-মানদেব পুনর্দখলে হুতিদের বিরুদ্ধে সৌদির সামরিক অভিযানের প্রস্তুতি