দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
ছবি: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের নতুন প্রোগ্রামে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। এমন আশাবাদ জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবির আয়োজনে আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, আইএমএফের নতুন প্রোগ্রাম নিয়ে বর্তমানে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করা হচ্ছে, আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মধ্যে তাদের কাজ শেষ হবে। এ সময়ের মধ্যেই নতুন প্রোগ্রামের বিষয়ে অগ্রগতি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আইএমএফের প্রোগ্রাম থেকে বাংলাদেশ পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে শর্তের বিষয়টি অস্বীকার করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বিগত সরকারের সময়ে আইএমএফের সঙ্গে যে প্রোগ্রাম করা হয়েছিল, সেখানে এমন কিছু বিষয় রয়েছে, যা বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়।

আরও পড়ুন, গ্যাসের চাপ ও প্রবাহ স্থিতিশীল থাকায় বাণিজ্যিক উত্তোলনের নীতিগত সিদ্ধান্ত

অর্থমন্ত্রী আরও বলেন, রাতারাতি কোনো সিদ্ধান্ত নিতে গেলে জনগণকে ভোগান্তিতে পড়তে হতে পারে। এতে দেশের অর্থনীতি ও ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সময়ের প্রয়োজন বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তিনি জানান, বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অর্থনৈতিক কাঠামো নতুন করে সাজানো প্রয়োজন। এ লক্ষ্যে পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনার সঙ্গে উন্নয়ন সহযোগীদের সমন্বয় করা হচ্ছে। বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার মতো প্রতিষ্ঠানগুলোও বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সমন্বয় করছে। একইভাবে আইএমএফকেও এই পরিকল্পনার সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া চলছে। অর্থমন্ত্রী বলেন, সব উন্নয়ন সহযোগী বাংলাদেশের কর্মসূচির সঙ্গে সমন্বিত না হলে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা কঠিন হবে। সব মিলিয়ে আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে যুক্ত হওয়ার বিষয়ে আশাবাদী সরকার।

বিষয় : অর্থমন্ত্রী আইএমএফ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x