দৈনিক সংবাদ দিগন্ত

অনেক দলের তো ব্যাংকও আছে, তাই ঋণখেলাপি হওয়ার সুযোগ নাই: অর্থমন্ত্রী

জাতীয় সংসদে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও ঋণখেলাপি ইস্যুতে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অনেক দলেরই ব্যাংক রয়েছে, তাই ঋণখেলাপি হওয়ার সুযোগ নেই। বৃহস্পতিবার জাতীয় সংসদ-এ রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আগামী দুই বছর দেশের জন্য কঠিন সময় হতে পারে। অর্থনীতি পুনরুদ্ধারে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে, যা জনপ্রিয় নাও হতে পারে। তিনি সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতি থেকে বের হতে কঠিন কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।আরও পড়ুন, সংসদে বিএনপির আচরণে ‘আওয়ামী লীগের ছায়া’ দেখছেন ড. তাহেরতিনি বিরোধী দলের সহযোগিতা কামনা করে বলেন, দেশের অর্থনীতি বর্তমানে ‘লো লেভেল ইকুইলিব্রিয়াম’ বা স্থবির অবস্থায় রয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে জাতীয় ঐক্য জরুরি। অর্থমন্ত্রী জানান, বর্তমানে খেলাপি ঋণের হার ৩০ শতাংশের বেশি। তার ভাষায়, কোনো দেশে খেলাপি ঋণ ৩০ শতাংশ ছাড়িয়ে গেলে অর্থনীতির গতি প্রায় থেমে যাওয়ার পর্যায়ে পৌঁছে যায়। তিনি উল্লেখ করেন, ২০০৫ সালে এই হার ছিল প্রায় ১৩ শতাংশ। নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান নেতৃত্ব সঠিক পথে রয়েছে এবং সততা ও ন্যায্যতার ভিত্তিতে কাজ করছে। এই কঠিন অবস্থা থেকে দেশ বেরিয়ে আসতে পারবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।আরও পড়ুন, ৫ দিনে মেরামত শেষে চালু আদানির বিদ্যুৎ ইউনিটবিএনপির ঋণ পুনঃতফসিলিকরণ নিয়ে সমালোচনার জবাবে অর্থমন্ত্রী বলেন, পুনঃতফসিলিকরণ ব্যাংকিং ব্যবস্থার একটি স্বাভাবিক প্রক্রিয়া, যা দীর্ঘদিন ধরেই চালু রয়েছে। এটি কোনো নির্দিষ্ট দলের উদ্ভাবন নয়। তিনি অভিযোগ করেন, অতীতে বিএনপির ব্যবসায়ীদের নানা বাধার মুখে পড়তে হয়েছে। অনেকের ঋণ অনুমোদিত হলেও তা বিতরণ করা হয়নি। এমনকি গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং অনেককে হয়রানির শিকার হতে হয়েছে।

অনেক দলের তো ব্যাংকও আছে, তাই ঋণখেলাপি হওয়ার সুযোগ নাই: অর্থমন্ত্রী