দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

দেশের অর্থনীতি সামাল দিতে কর বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর

দেশের অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় রাজস্ব আয়ের পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অর্থনৈতিক চাপ সামাল দিতে কর বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণ এখন সময়ের দাবি। বিনিয়োগ বৃদ্ধি ছাড়া নতুন কর্মসংস্থান তৈরি সম্ভব নয়। শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় মেরিন ড্রাইভ সংলগ্ন স্থানে সম্ভাব্য সরকারি হাসপাতাল নির্মাণের জন্য নির্ধারিত জমি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে রাজস্ব সংগ্রহ বাড়ানো জরুরি। একই সঙ্গে দেশি ও বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করার মাধ্যমে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে সরকার কাজ করছে। সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির মধ্যে কর্মসংস্থান বৃদ্ধি অন্যতম বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, আগামী জাতীয় বাজেটে কর্মসংস্থান খাত বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নেও সরকার নতুন পরিকল্পনা হাতে নিচ্ছে। নির্বাচনের আগে স্বাস্থ্য খাতে যে মৌলিক সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন, রমজান মাসে বাজারে দেশি ফলের মূল্যস্ফীতি

উল্লেখ্য যে পতেঙ্গা এলাকায় হাসপাতাল নির্মাণ প্রসঙ্গে মন্ত্রী জানান, মেরিন ড্রাইভ সংলগ্ন স্থানে একটি আধুনিক জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যেখানে একাধিক বিশেষায়িত চিকিৎসা ইউনিট থাকবে। এর মাধ্যমে উপকূলীয় অঞ্চলসহ নগরবাসীর জন্য উন্নত স্বাস্থ্যসেবা সহজলভ্য করা হবে।

এ ছাড়া হাসপাতাল প্রকল্পের সঙ্গে একটি নার্সিং ইনস্টিটিউট এবং মেডিকেল টেকনোলজিস্টদের প্রশিক্ষণের জন্য পৃথক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনাও রয়েছে। দেশে দক্ষ স্বাস্থ্যকর্মীর ঘাটতি থাকায় এসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা উল্লেখ করেন তিনি।

মন্ত্রী জানান আরো জানান, হাসপাতাল নির্মাণের জন্য বেশ কয়েকটি সম্ভাব্য স্থান পর্যালোচনা করা হচ্ছে। সবদিক বিবেচনা করে সবচেয়ে উপযুক্ত জায়গা নির্বাচন করা হবে। একই সঙ্গে তিনি তার নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য ঘোষিত ১১ দফা কর্মপরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়নের কথাও পুনর্ব্যক্ত করেন।

বিষয় : অর্থমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

দেশের অর্থনীতি সামাল দিতে কর বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত