দৈনিক সংবাদ দিগন্ত

অন্যায়ের কাছে মাথা নত করব না: শফিকুর রহমান

শফিকুর রহমান

আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্টদের একটা ক্লাব’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, আওয়ামী লীগ কখনো স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বিদায় নিতে পারেনি। ভবিষ্যতে কেউ একই পথ অনুসরণ করতে চাইলে তাদের পরিণতিও ভিন্ন হবে না। মঙ্গলবার ২৭ অক্টোবর বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মাল্টিপারপাস হলে জামায়াতে ইসলামী আয়োজিত ‘২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, মানুষ ফ্যাসিবাদের পরিবর্তন চায় বলেই গণভোটে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। তবে সেই রায় শুধু সংবিধান সংশোধন বা ঘষামাজার মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য দেওয়া হয়নি। তাঁর মতে, জনগণ এমন রাজনৈতিক পরিবর্তন চায়, যেখানে দেশ ও মানুষের কল্যাণ নিশ্চিত হবে এবং ফ্যাসিবাদী হওয়ার সুযোগ থাকবে না। সরকারের উদ্দেশে জামায়াত আমির বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদের যন্ত্রণা ভোগ করার পরও যারা এখন ক্ষমতায় আছেন, তাঁরা সেই অভিজ্ঞতা ভুলে গেছেন। 

আরও পড়ুন,১১-দলীয় ঐক্যে থেকেও স্বতন্ত্র পরিচয় জোরদারে তৎপর এনসিপি

জনগণের প্রত্যাশা পূরণে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার এই প্রত্যাশা পূরণ না করলে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে জামায়াত। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনসহ দেশের বিভিন্ন স্থানে লগি-বৈঠা নিয়ে হামলা ও হত্যাকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেন শফিকুর রহমান। তাঁর অভিযোগ, ওই ঘটনায় মামলা হলেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে মামলার নথিপত্র গায়েব করে এবং মামলা প্রত্যাহার করে নেয়। তিনি জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান। তবে বিচার প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, তাঁরা চাপিয়ে দেওয়া কোনো বিচার চান না। তাঁর ভাষ্য, ন্যায়বিচার নিশ্চিত হলে অপরাধীদের শাস্তি হওয়া উচিত। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে এবং জুলাইয়ে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের আত্মত্যাগ স্মরণ রাখার আহ্বান জানান তিনি। রাজনীতির নামে সন্ত্রাস ও হত্যাকাণ্ড বন্ধ করে মানবিক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, বাংলাদেশে যারা রাজনীতি করবেন, তাঁদের জনগণের কল্যাণে কাজ করতে হবে।

বিষয় : অন্যায় মাথা নত করব না

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

অন্যায়ের কাছে মাথা নত করব না: শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x