দৈনিক সংবাদ দিগন্ত

দেশি আইনজীবীদের পরামর্শক হতে পারবেন বিদেশিরা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি পাচ্ছেন না সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানসহ পাঁচ আসামি। বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে করা তাঁদের আবেদন সর্বসম্মতিক্রমে নাকচ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। বৃহস্পতিবার ২৯ অক্টোবর বার কাউন্সিলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কায়সার। কাউন্সিলের অন্যান্য সদস্যও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশের আদালতে সরাসরি মামলা পরিচালনার জন্য বিদেশি আইনজীবী নিয়োগের কোনো প্রচলিত নজির নেই। শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশের আদালতেও বিদেশি আইনজীবীদের সরাসরি মামলা পরিচালনার সুযোগ নেই বলে বৈঠকে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। বার কাউন্সিলের মতে, বিদেশি কোনো আইনজীবীকে বাংলাদেশের আদালতে মামলা পরিচালনার অনুমতি দেওয়া হলে তাঁর পেশাগত অসদাচরণের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা বা ব্যবস্থা নেওয়ার বিষয়ে বার কাউন্সিল আইনে স্পষ্ট বিধান নেই। 

আরও পড়ুন,ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের বড় জয়

এসব বিষয় বিবেচনা করেই আবেদনগুলো নাকচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিদেশি আইনজীবীদের সহযোগিতা নেওয়ার সুযোগ পুরোপুরি বন্ধ হচ্ছে না। আসামিপক্ষের দেশি আইনজীবীদের পরামর্শক হিসেবে বিদেশি আইনজীবীরা সহযোগিতা করতে পারবেন বলে জানিয়েছে বার কাউন্সিল। আবেদনকারী পাঁচজনের মধ্যে রয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ ছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান এবং শাপলা চত্বরের ঘটনায় প্রতিবেদন তৈরির অভিযোগে অভিযুক্ত একাত্তর টিভির সাবেক বিশেষ প্রতিনিধি সাংবাদিক ফারজানা রূপাও বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়েছিলেন। বার কাউন্সিলের সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল জানিয়েছেন, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর পক্ষে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়েছে। আগামী বৈঠকে সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে অনুমোদনের পর লিখিত আকারে প্রকাশ করা হবে।

বিষয় : আইনজীবী পরামর্শক বিদেশিরা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

দেশি আইনজীবীদের পরামর্শক হতে পারবেন বিদেশিরা

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x