দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নরসিংদীতে এসআরবি অভিযানে ১০ লাখ ৭১ হাজার টাকাসহ বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

টাকাসহ বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

নরসিংদী শহরের ঘোড়াদিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করেছে এসআরবি-১১-এর নরসিংদী ক্যাম্প। এ ঘটনায় বাড়ির মালিক শরিফ ভূঁইয়াকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআরবি-১১-এর ডগ স্কোয়াডও অংশ নেয়। বৃহস্পতিবার দুপুরে অভিযান শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১১-এর সিপিএসসি নরসিংদীর সহকারী পুলিশ সুপার মো. মাসুদ খান।

আরও পড়ুন,সাতক্ষীরায় মানবাধিকার সুরক্ষায় সরকারি-বেসরকারি সেবাদাতাদের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ

 অভিযানে উদ্ধার করা হয় একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় তৈরি পাইপগান, রিভলবারের ১২ রাউন্ড গুলি, পিস্তলের ২৭ রাউন্ড গুলি, থ্রি নট থ্রি রাইফেলের ২ রাউন্ড গুলি, ৬টি ব্ল্যাংক কার্তুজ, শর্টগানের ৪১টি কার্তুজ, ৯টি চাপাতি ও ছোরা, ৭৫ বোতল ইস্কাফ সিরাপ এবং নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা। সহকারী পুলিশ সুপার মো. মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অপরাধ ও মাদকের বিরুদ্ধে এসআরবি-১১-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বিষয় : অভিযান নরসিংদী এসআরবি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নরসিংদীতে এসআরবি অভিযানে ১০ লাখ ৭১ হাজার টাকাসহ বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

নরসিংদী শহরের ঘোড়াদিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করেছে এসআরবি-১১-এর নরসিংদী ক্যাম্প। এ ঘটনায় বাড়ির মালিক শরিফ ভূঁইয়াকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআরবি-১১-এর ডগ স্কোয়াডও অংশ নেয়। বৃহস্পতিবার দুপুরে অভিযান শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১১-এর সিপিএসসি নরসিংদীর সহকারী পুলিশ সুপার মো. মাসুদ খান।

আরও পড়ুন,সাতক্ষীরায় মানবাধিকার সুরক্ষায় সরকারি-বেসরকারি সেবাদাতাদের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ

 অভিযানে উদ্ধার করা হয় একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় তৈরি পাইপগান, রিভলবারের ১২ রাউন্ড গুলি, পিস্তলের ২৭ রাউন্ড গুলি, থ্রি নট থ্রি রাইফেলের ২ রাউন্ড গুলি, ৬টি ব্ল্যাংক কার্তুজ, শর্টগানের ৪১টি কার্তুজ, ৯টি চাপাতি ও ছোরা, ৭৫ বোতল ইস্কাফ সিরাপ এবং নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা। সহকারী পুলিশ সুপার মো. মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অপরাধ ও মাদকের বিরুদ্ধে এসআরবি-১১-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x