দৈনিক সংবাদ দিগন্ত

চীন ইস্যুতে মন্ত্রী ও সীমান্ত পুলিশের বক্তব্যে আলোচনা

চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনা নিয়ে বিতর্কের মধ্যে ভারতের গোয়েন্দা সক্ষমতা বেড়েছে বলে মন্তব্য করেছেন অরুণাচল প্রদেশের মন্ত্রী বালো রাজা। ভারতকে শক্তিশালী দেশ উল্লেখ করে নিজের বক্তব্যের সমর্থনে বলিউডের গোয়েন্দা-থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’ দেখার পরামর্শ দিয়েছেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ভারত-চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপি প্রধান শত্রুজিৎ সিং কাপুরের বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বালো রাজা। মঙ্গলবার ইটানগরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নগরবিষয়ক, ভূমি ব্যবস্থাপনা ও বেসামরিক বিমান চলাচলবিষয়ক এই মন্ত্রী প্রশ্ন তোলেন, একজন জ্যেষ্ঠ কর্মকর্তা কেন এমন বক্তব্য দেবেন, যাতে ভারতকে দুর্বল বলে মনে হতে পারে। বালো রাজা বলেন, ভারত অত্যন্ত শক্তিশালী দেশ। দেশের গোয়েন্দা সক্ষমতাও আগের তুলনায় বেড়েছে। এ বিষয়ে ধারণা পেতে ‘ধুরন্ধর’ সিনেমাটি দেখার পরামর্শ দেন তিনি। এর আগে গত ২২ অক্টোবর রাজস্থানের আলওয়ারে আইটিবিপি সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন বাহিনীটির প্রধান শত্রুজিৎ সিং কাপুর। ভারত-চীন সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে তিনি বাহিনীর নতুন গঠিত ‘শৌর্য’ কমান্ডো দলগুলোর ভূমিকার প্রশংসা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। একই সঙ্গে অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়ন, ড্রোন যুদ্ধ এবং পরিবর্তনশীল নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। 

আরও পড়ুন,নতুন সিনেমায় অতিথি চরিত্রে মেহজাবীন

চীনকে ভারতের অন্যতম বড় প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে প্রচলিত যুদ্ধকৌশলের পাশাপাশি নতুন কৌশল গ্রহণের প্রয়োজনীয়তার কথাও বলেন। আইটিবিপি প্রধানের বক্তব্যের পর ভারতের রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দেয়। সীমান্ত পরিস্থিতি এবং সংঘাতের কারণ সম্পর্কে কেন্দ্রীয় সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন বিরোধী নেতারা। এদিকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনা বাহিনী প্রতিষ্ঠিত টহলপদ্ধতি থেকে সরে এলে সীমান্তবর্তী এলাকায় পরিস্থিতি মাঝেমধ্যে বিঘ্নিত হয়। অমীমাংসিত বিষয়গুলোর সমাধান এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভুল-বোঝাবুঝি এড়াতে দুই দেশ কূটনৈতিক ও সামরিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দুই দেশের সামগ্রিক সম্পর্ক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। সীমান্ত পরিস্থিতি নিয়ে এই বক্তব্য-পাল্টা বক্তব্যের মধ্যে ভারত-চীন সম্পর্ক এবং নিরাপত্তা সক্ষমতা নিয়ে আলোচনা নতুন করে সামনে এসেছে।

বিষয় : সীমান্ত পুলিশ বক্তব্যে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

চীন ইস্যুতে মন্ত্রী ও সীমান্ত পুলিশের বক্তব্যে আলোচনা

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x