দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

কসবায় ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশেষ অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজাসহ মাইন উদ্দিন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২৮ অক্টোবর) কসবা উপজেলার বিশারাবাড়ি উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিশারাবাড়ি উত্তরপাড়া এলাকায় সেলিম ভূঁইয়ার বাড়ির উত্তর-পশ্চিম পাশে ধানক্ষেতসংলগ্ন একটি ঝোপে অভিযান চালানো হয়। 

আরও পড়ুন,কটিয়াদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এ সময় তল্লাশি করে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মাইন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাইন উদ্দিন কসবা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আকাবপুর দক্ষিণপাড়ার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আব্দুল মোতালেব এবং মাতার নাম মৃত সাজেদা বেগম। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে কসবা থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন। মাদকবিরোধী অভিযান ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান।

বিষয় : গ্রেপ্তার গাঁজাসহ মাদক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

কসবায় ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিশেষ অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজাসহ মাইন উদ্দিন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (২৮ অক্টোবর) কসবা উপজেলার বিশারাবাড়ি উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিশারাবাড়ি উত্তরপাড়া এলাকায় সেলিম ভূঁইয়ার বাড়ির উত্তর-পশ্চিম পাশে ধানক্ষেতসংলগ্ন একটি ঝোপে অভিযান চালানো হয়। 

আরও পড়ুন,কটিয়াদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এ সময় তল্লাশি করে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মাইন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাইন উদ্দিন কসবা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আকাবপুর দক্ষিণপাড়ার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আব্দুল মোতালেব এবং মাতার নাম মৃত সাজেদা বেগম। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে কসবা থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন। মাদকবিরোধী অভিযান ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x