দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মাদারগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । আজ বৃহস্পতিবার ২৯ (অক্টোবর) সকাল ১১টায় মাদারগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল (এমপি)। উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সুমন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে মাদারগঞ্জের সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি যেকোনো মূল্যে এলাকায় মাদক, সন্ত্রাস, চুরি ,সাইবার অপরাধ নিয়ন্ত্রণে এবং সামাজিক অপরাধ দমনে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা প্রদান করেন এবং স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি , ইমাম,মোয়াজিন ও সুশীল সমাজকে পুলিশের কাজে সহযোগিতার আহ্বান জানান। 

আরও পড়ুন,নরসিংদীতে এসআরবি অভিযানে ১০ লাখ ৭১ হাজার টাকাসহ বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

সভায় আরও বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার (ওসি তদন্ত ) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন , বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক,প্যানেল চেয়ারম্যানগণ এবং উপজেলা বিএনপির সভাপতি এড.মঞ্জুরুল কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন ও স্থানীয় সাংবাদিক , রাজনৈতিক নেতৃবৃন্দ। সভার শুরুতে মাদারগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিগত সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও তৎপর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয় : আইনশৃঙ্খলা কমিটি মাদারগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মাদারগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x