দৈনিক সংবাদ দিগন্ত

মাদারগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

জামালপুর মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালীবাড়ি বাজারে রাজিব বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।আরও পড়ুন, ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চলাচল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধনএছাড়াও মাদারগঞ্জ সিএনজি স্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। এসময় সিএনজি চালকদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।রোববার (৩১ মে) দুপুরে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।আরও পড়ুন, গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজনজানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে অতিরিক্ত ভাড়া আদায়সহ যেকোনো অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানে মাদারগঞ্জ থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।

মাদারগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা