জামালপুরের মাদারগঞ্জে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা ও দায়সারা গোছের আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মহড়ায় সাধারণ মানুষের কোনো অংশগ্রহণ ছিল না বললেই চলে। নামমাত্র কিছু লোক নিয়ে তড়িঘড়ি করে অনুষ্ঠান শেষ করায় স্থানীয় সচেতন মহল ও সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের স্বচ্ছতা ও সার্বিক কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর এই দিবসে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের বিশেষ মহড়ার আয়োজন করা হলেও এবার মাদারগঞ্জে ছিল উল্টো চিত্র। লোকদেখানো আয়োজনের মাধ্যমে সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আগে থেকে প্রচার-প্রচারণা না করায় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী কিংবা সাধারণ মানুষ এই বিষয়ে কিছুই জানতে পারেননি।
আরও পড়ুন,সিলেট জেলা পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণসভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত
অভিযোগ উঠেছে, উপজেলা পিআইও কার্যালয় দিবসটির জন্য বরাদ্দকৃত সরকারি টাকা নামমাত্র খরচ করে বাকি অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্যে অত্যন্ত গোপনে ও দায়সারাভাবে এই কর্মসূচি শেষ করেছে। মহড়ার নামে যা করা হয়েছে, তা দুর্যোগ সচেতনতা সৃষ্টির চেয়ে এক ধরনের প্রহসন ছিল বলে মন্তব্য করেছেন প্রত্যক্ষদর্শীরা। এই বিষয়ে উপজেলার একাধিক সংবাদকর্মী ও স্থানীয় সচেতন নাগরিকরা জানান, দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে মাদারগঞ্জে এই দিবসের গুরুত্ব অনেক বেশি। অথচ পিআইও অফিসের খামখেয়ালিপনা এবং দায়িত্বহীনতার কারণে দিবসের মূল উদ্দেশ্যই ভেস্তে গেছে। পিআইও কার্যালয়ের এমন কর্মকাণ্ড ও সরকারি অর্থের অপচয় নিয়ে এখন সর্বত্র সমালোচনা চলছে। দায়সারাভাবে দিবস পালনের বিষয়ে জানতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)-এর সাথে যোগাযোগ করা হলে তিনি সদুত্তর দিতে পারেননি এবং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয়রা মাদারগঞ্জ উপজেলা পিআইও কার্যালয়ের বিগত দিনের বিভিন্ন প্রকল্পের অনিয়মসহ এই দিবসের নামে বরাদ্দকৃত অর্থের সঠিক তদন্ত এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন