সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় চোরাই তারের ক্রেতা হিসেবে গ্রেপ্তার মো. মাহাবুব হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত পুলিশের আবেদনের পর এ আদেশ দেন। পরে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।মামলার নথি অনুযায়ী, গত ২২ মে থেকে ১ জুনের মধ্যে সচিবালয়ের পুরোনো ভবনের ছাদ থেকে বিটিসিএলের প্রায় ১১০ মিটার তামার তার চুরি হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা।আর ও পড়ন , বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯ হাজার ২০১ জনঘটনার পর শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই তারের ক্রেতা হিসেবে মাহাবুব হাসানকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চোরাই তার কেনার বিষয়টি স্বীকার করলেও বর্তমানে তার অবস্থান বা পণ্যের বিষয়ে বিস্তারিত তথ্য দিচ্ছেন না।তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করেন, চুরি হওয়া সরকারি সম্পদ উদ্ধারের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। আদালত সেই আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।