দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চীনের আমন্ত্রণে তিন দিনের সফরে ঢাকা ছাড়লেন মাহদী আমিন

তিন দিনের সফরে ঢাকা ছাড়লেন মাহদী আমিন

চীন সরকারের আমন্ত্রণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক বিভিন্ন আয়োজন ও আলোচনায় অংশ নিতে তিন দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।মঙ্গলবার রাতে সাড়ে ১১টার দিকে চায়না সাউদার্নের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হন তিনি।যাত্রার আগে বিমানবন্দরে মাহদী আমিনকে আনুষ্ঠানিক বিদায় ও শুভেচ্ছা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আরও পড়ুন, বিদায় হজের ভাষণে মানব মর্যাদা ও ন্যায়বিচারের শিক্ষা আজও প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া।এ ছাড়া চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং এবং কালচারাল সেকশনের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিংও উপস্থিত ছিলেন।সরকারি এ সফরে মাহদী আমিন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়ন, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং এ খাতে আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আয়োজিত অনুষ্ঠান ও আলোচনায় অংশ নেবেন।সফরটি বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিষয় : কার্যালয় চীনের আমন্ত্রণ বৃত্তিমূলক শিক্ষা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চীনের আমন্ত্রণে তিন দিনের সফরে ঢাকা ছাড়লেন মাহদী আমিন

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

চীন সরকারের আমন্ত্রণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক বিভিন্ন আয়োজন ও আলোচনায় অংশ নিতে তিন দিনের সরকারি সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।মঙ্গলবার রাতে সাড়ে ১১টার দিকে চায়না সাউদার্নের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হন তিনি।যাত্রার আগে বিমানবন্দরে মাহদী আমিনকে আনুষ্ঠানিক বিদায় ও শুভেচ্ছা জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আরও পড়ুন, বিদায় হজের ভাষণে মানব মর্যাদা ও ন্যায়বিচারের শিক্ষা আজও প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি

এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া।এ ছাড়া চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং এবং কালচারাল সেকশনের থার্ড সেক্রেটারি শিয়া দাওজিংও উপস্থিত ছিলেন।সরকারি এ সফরে মাহদী আমিন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়ন, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং এ খাতে আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আয়োজিত অনুষ্ঠান ও আলোচনায় অংশ নেবেন।সফরটি বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত