যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জামালপুরের মাদারগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিটি শেষ পর্যন্ত জনসমুদ্রে ও বিশাল জনসভায় রূপ নেয়। রবিবার (৮নভেম্বর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর থেকেই মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ওয়ার্ডগুলো থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে খণ্ড খণ্ড আকারে বিদ্যালয় মাঠে জড়ো হতে শুরু করেন। মুহূর্তেই পুরো বিদ্যালয় মাঠ ও এর আশপাশের এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে এক বিশাল জনসভায় রূপ নেয়।
আরও পড়ুন, দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ভাঙচুর-ছুটি ঘোষণা; সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক
মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান সভাপতিত্বে মেলান্দহ- মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল (এমপি )প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং উপজেলা ও পৌর বিএনপির শীর্ষস্থানীয় পৌর বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ,সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ধারণ করে দেশ ও দলের স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হয়েছিল এবং বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ১৯ দফার বার্তা তৃণমূলের মানুষের মাঝে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ। এই পুরো আয়োজনে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ,মহিলাদল অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬