দৈনিক সংবাদ দিগন্ত

এবার মালিবাগে সিআইডি ও এসবি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণ ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সিআইডি ও এসবির প্রধান কার্যালয় প্রাঙ্গণে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ককটেলটি কার্যালয়ের ভেতরে পার্কিং করে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হয়। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। সরেজমিনে সিআইডি কার্যালয়ে গিয়ে দেখা যায়, সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা বিস্ফোরণস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন।

আরও পড়ুন, পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, আহত এসআরবির সদস্য

এ সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সিআইডি ও এসবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের দুটি গুরুত্বপূর্ণ সংস্থার প্রধান কার্যালয়ের পার্কিং এলাকায় এ ধরনের বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।

বিষয় : ককটেল বিস্ফোরণ সিআইডি

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

এবার মালিবাগে সিআইডি ও এসবি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x