দৈনিক সংবাদ দিগন্ত

ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ২

আটক দুজনকে পুলিশের হাতে তুলে দেন শিক্ষার্থীরা

ছবি: আটক দুজনকে পুলিশের হাতে তুলে দেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৃথক সময়ে টিএসসি, প্রশাসনিক ভবনের পাশ, ভিসি চত্বর এবং মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে এসব বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় টিএসসি এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় দুজনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, ভিসি চত্বর এবং নীলক্ষেত-সংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ছাড়া শাহবাগ এলাকাতেও ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন, কালশীতে ককটেল বিস্ফোরণ তদন্তে নেমেছে পুলিশ

ছাত্রদলের বিজয় একাত্তর হল শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান জানান, প্রথমে বিশ্ববিদ্যালয়ের উদ্যানের দিকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মেট্রোরেলের পাশের টিএসসি গেটে বিস্ফোরণের পর কয়েকজনকে দৌড়ে পালাতে দেখা যায়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা দুজনকে আটক করেন। বিস্ফোরণের পরপরই ক্যাম্পাসে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে তাঁরা বিভিন্ন স্লোগান দেন। প্রাথমিকভাবে এসব বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগের সংশ্লিষ্টতার সন্দেহের কথা বলা হলেও এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কারা এবং কী উদ্দেশ্যে এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিষয় : ককটেল বিস্ফোরণ ঢাকা বিশ্ববিদ্যালয়

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

ঢাবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ২

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x