সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে । গভীর রাতে সাভার মডেল থানায় অজ্ঞাত আসামীদের নামে মামলা দায়ের করা হয় বলে সকালে নিশ্চিত করেছেন থানার এস আই নেয়ামত ।মামলার বাদি হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি । মামলার বাদি জানান,গতকাল সাভারের তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃওরা । এতে তিনজন নেতাকর্মী আহত হয় ।আরও পড়ুন, নড়াইলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা, থানায় লিখিত অভিযোগপরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় । সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম এবং সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ । এঘটনায় তিনি সাভার মডেল থানায় সঙ্গীয় আজাহারুল ইসলাম তামিম ও জুলাই যোদ্ধা ইউনুস আলীকে নিয়ে থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন ।এদিকে এঘটনায় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি ঘটন করেছে ।অজ্ঞাত আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার এস আই নেয়ামত ।