দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাঁদের আটক করা হয়। তবে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অপর ককটেলটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তথ্যে জানা যায়, দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে প্রায় দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তাঁরা আশপাশ পর্যবেক্ষণ করে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত চলে যান।

আরও পড়ুন , শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহীরা পরে আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে যান বলে ধারণা করা হচ্ছে। তাঁদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।এ ঘটনায় তিনজনকে আটক করা হলেও তাঁদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত এবং ঘটনার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার বিষয়ে তদন্তের চূড়ান্ত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। একই সঙ্গে ককটেল নিক্ষেপে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার না হওয়ায় সেটির সন্ধানেও কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনের সামনে এ ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তবে ঘটনার পেছনের উদ্দেশ্য এবং কারা এতে জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

বিষয় : ককটেল বিস্ফোরণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সামনে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৩

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x