দৈনিক সংবাদ দিগন্ত

জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল

চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল

পবিত্র ১৪৪৮ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল রোববার (১১ অক্টোবর) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।শনিবার (১০ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), এমপি।সভায় দেশের বিভিন্ন স্থান থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করা হবে। 

আরও পড়ুন, হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু

প্রাপ্ত তথ্য ও সংশ্লিষ্ট বিষয় যাচাই-বাছাই শেষে মাসটির তারিখ নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তা জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।চাঁদ দেখার তথ্য সঠিকভাবে সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমে হিজরি মাসের তারিখ নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে দেশের বিভিন্ন অঞ্চলের চাঁদ দেখার সংবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় প্রাপ্ত তথ্য পর্যালোচনার পর পবিত্র জমাদিউল আউয়াল মাসের সূচনার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।

বিষয় : পর্যালোচনা আগামীকাল চাঁদ দেখা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

পবিত্র ১৪৪৮ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল রোববার (১১ অক্টোবর) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।শনিবার (১০ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), এমপি।সভায় দেশের বিভিন্ন স্থান থেকে পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করা হবে। 

আরও পড়ুন, হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু

প্রাপ্ত তথ্য ও সংশ্লিষ্ট বিষয় যাচাই-বাছাই শেষে মাসটির তারিখ নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তা জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।চাঁদ দেখার তথ্য সঠিকভাবে সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমে হিজরি মাসের তারিখ নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে দেশের বিভিন্ন অঞ্চলের চাঁদ দেখার সংবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় প্রাপ্ত তথ্য পর্যালোচনার পর পবিত্র জমাদিউল আউয়াল মাসের সূচনার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x